মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৩ পিএম


মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ
ছবি: কোলাজ

লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি ভালোভাবে নেননি স্বামী রাজ চক্রবর্তী। সামাজিকমাধ্যমে কটাক্ষকারীদের এক হাত নেওয়ার পর এবার মামলা করলেন থানায়। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে পুলিশের দ্বারস্থ হন রাজ। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন এ তারকা বিধায়ক। স্ত্রীকে কটাক্ষের বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না তিনি। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন তিনি।

তার কথায়, একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তার শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও।

বিজ্ঞাপন

নারীদের অসম্মানকারিদের উদ্দেশে এ নির্মাতার গর্জন, আমার পরিবারের কেউ বলে নন। যারা নারীদের কু-ইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘৃণা করি। রাস্তা কিংবা সোশাল মিডিয়ায় যদি নারীদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দুতোই তুলে নিতে পারি।

শনিবার (১৩ ডিসেম্বর)  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা দেন মেসি। সেখানে তার সঙ্গে ফ্রেমবন্দি হন শুভশ্রী। এরপর থেকেই হন কটাক্ষের শিকার। মাত্রা ছাড়াতেই আইনি পদক্ষেপ অভিনেত্রীর স্বামীর। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission